নড়াইলে চিকিৎসকসহ আরও ২৯জনের করোনা শনাক্ত

নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক চিকিৎসকসহ ২৯জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।

আক্রান্তদের মধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডা. রিপন ঘোষসহ ১৫জন, সদর উপজেলায় ১১জন এবং কালিয়া উপজেলায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ২১জন পুলিশ সদস্য ও ১১জন চিকিৎসকসহ সর্বমোট ৪৬৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০চিকিৎসকসহ ২১৩জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৮জন মারা গেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১৬জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন।

ইত্তেফাক/এমআর