কাতার বিশ্বকাপের সূচি চূড়ান্ত

বছরের মাঝামাঝি সময়ে আয়োজনের ঐতিহ্য যে ভাঙছে ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল, তা নিশ্চিত ছিলো বহু আগেই। গত বুধবার এর সূচী চূড়ান্ত করেছে ফিফা। ২০২২ বিশ্বকাপ সে বছরের ২১ নভেম্বর শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

 ২৭ দিনের এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব থাকবে ১২ দিন। যেখানে প্রতিদিনই থাকবে ৪টি করে ম্যাচ। বিকাল চারটা, সন্ধ্যা সাতটা, রাত দশটা ও ১১টায় হবে ম্যাচগুলো। দ্বিতীয় পর্ব ও কোয়ার্টার ফাইনালেরত খেলাগুলো হবে রাত নয়টা ও একটায়। সেমিফাইনাল আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচগুলো হবে রাত একটায়। ফাইনালটি হবে বাংলাদেশ সময় রাত নয়টায়, লুসাইল স্টেডিয়ামে। এশিয়া অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়ে করোনাভাইরাসের কারণে আপাতত স্থগিত আছে। অন্যান্য অঞ্চলের বাছাইপর্ব এখনো শুরু হয়নি।