খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। বৃহস্পতিবার দুপুরে সিপিবি কার্যালয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে খুলনার সচেতন নাগরিক, বাম রাজনৈতিক সংগঠন ও শ্রমিক সংগঠন যৌথভাবে এ দাবি জানায়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পাট শিল্প রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ ফ ম মুহসীন। সংবাদ সম্মেলনে রাষ্ট্রায়ত্ত মিলগুলো বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রের হাতে রাখাসহ ১০ দফা সুপারিশমালা তুলে ধরা হয়।