জয়পুরহাটে জেলা প্রশাসনের ১৬ কর্মচারীসহ নতুন করে আরো ৪৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯৭ জনে। সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান। জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ঢাকায় পাঠানো ৩৬২ জনের নমুনার পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৪৭ জনের রিপোর্ট করোনা পজিটিভ বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের ১৬ জন কর্মচারী রয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৫৯৭ জন। করোনা মুক্ত হয়েছে ৩৬৭ জন। আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন করোনা আক্রান্তদের বর্তমানে শারীরিক অবস্থা ভালো বলে জানান সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।