চট্টগ্রামের শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে পাচারের সময় ২০ হাজার লিটার চোরাই ফার্নেস অয়েল উদ্ধার করেছে র্যাব।
বুধবার গভীর রাতে দুটি তেলবাহী ট্যাংকলরি থেকে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত তিন যুবককে আটক করা হয়। এরা হলেন, জামাল হোসেন, সাদ্দাম হোসেন ও আল আমিন। বৃহস্পতিবার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত তেলসহ আটক তিন জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।