করোনা পরিস্থিতি মোকাবিলায় ভার্চুয়াল সমাবেশ

করোনা মোকাবিলায় ‘নো মাস্ক-নো সেল’ এই প্রচারণার প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভার্চুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনলাইনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি গ্রুপ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি গ্রুপের সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখ।