স্ত্রীর পা ভেঙে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেফতার

ঈশ্বরগঞ্জে যৌতুকের দাবিতে রড দিয়ে পিটিয়ে স্ত্রীর পা ভেঙে দিয়েছে স্বামী। ঐ গৃহবধূ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। এ ঘটনায় গৃহবধূ স্মৃতি আক্তার বাদী হয়ে স্বামীসহ চার জনকে আসামি করে বুধবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে স্বামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. তানজিলের নেতৃত্বে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।