গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৫ জনে। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১৯ জন, টুঙ্গিপাড়ায় চার জন, মুকসুদপুরে সাত জন ও কোটালীপাড়ায় ছয় জন ও কাশিয়ানীতে ছয় জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।