মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঢাকার দোহারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, গাছগুলো রোপণের পাশাপাশি পরিচর্যা করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে ১ কোটি চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে দোহারে ২০ হাজার চারা রোপণ করা হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, বন কর্মকর্তা মো. মমিন আলী, মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা প্রমুখ।