হুমকির মুখে গাজীখালী সেতু

মানিকগঞ্জ :নদীতে তীব্র স্রোতের কারণে জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কমপক্ষে ১০ গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের উল্লেখযোগ্য মাধ্যম গাজীখালী সেতুটি হুমকির মুখে। সেতুটি রক্ষায় গ্রামবাসী কয়েক বার উদ্যোগ নিলেও ফলাফল আসেনি। সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম বলেন, ইতিমধ্যে সেতুটি পরিদর্শন করা হয়েছে। এটি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে                 —ইত্তেফাক