অবিলম্বে দেশের সকল আদালত খুলে দেওয়ার দাবিতে প্রধান বিচারপতির বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন একদল আইনজীবী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণ থেকে এ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান বিচারপতির বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন আইনজীবীরা। কিছু দূর যাওয়ার পর পুলিশ সুপ্রিম কোর্টের দ্বিতীয় ফটক আইনজীবীদের আটকে দিলেই সেখানেই কর্মসূচি শেষ হয়। এ সময় আইনজীবীরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালত অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানান।
সাধারণ আইনজীবী ঐক্যপরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোমতাজউদ্দিন আহমেদ মেহেদী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মামুন মাহবুব ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল এবং সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ অংশগ্রহণ করেন।