আগৈলঝাড়ায় আরও দুই জনের করোনা শনাক্ত

বরিশালের আগৈলঝাড়ায় গত ২৪ ঘণ্টায় আরও দুই জন করোনায় আক্রান্ত হয়েছে।

উপজেলা হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন বৃহস্পতিবার রাতে জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় নতুন করে আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি জানান, করোনা পরীক্ষার জন্য ৯জনের নমুনা ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে চার জনের ফলাফল হাতে পেয়েছেন তিনি। ওই চার জনের মধ্যে দুই জনের করোনা শনাক্ত হয়েছে।এ পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জন। সুস্থ হয়েছেন ২০ জন।

ইত্তেফাক/এমআরএম