এই সময়ের ছড়া
সাজ্জাদ হুসাইন
০১.
তালার প্যাঁচে না পড়িলে চাবি—
ঘরে ঢোকার মন্ত্র কোথায় পাবি?
০২.
মিথ্যা দিয়ে মিথ্যা ঢাকার চেষ্টায়—
একটা মিথ্যা শত-লাখো-কোটি; শেষটায়।
০৩.
হইলে নিয়ত পরিষ্কার—
আল্লা কাটায় বিপদ তার।
০৪.
নিয়তে বাধিলে গণ্ডগোল—
গোড়ায় বেতাল, পণ্ড বোল।
০৫.
জিভে স্বাদ, ডালে নুন—
জ্ঞানে শান, পানে চুন।
০৬.
জ্ঞান বাড়ে চর্চায়—
ঋণ বাড়ে খরচায়।
০৭.
জ্ঞানের ক্ষুধা বাড়ায় পাঠাভ্যাস—
অলস মগজ অজ্ঞানতার দাস।