ইতিহাসের সর্বোচ্চ সংকোচন সিঙ্গাপুরের অর্থনীতিতে

এশিয়ার উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত সিঙ্গাপুরের অর্থনীতিতে ইতিহাসের সবচেয়ে বড় ধস নেমেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ছোট কিন্তু ধনী এ দেশটির জিডিপি প্রবৃদ্ধি ৪১ শতাংশ কমেছে, যা ১৯৬৫ সালে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভের পর সর্বোচ্চ পতন। নোভেল করোনা ভাইরাসের কারণে দীর্ঘস্থায়ী লকডাউনের কারণে এশিয়ার বিজনেস হাব এ দেশটির প্রবৃদ্ধিতে এ ধস দেখা গেল। সবচেয়ে বেশি প্রভাব দেখা গেছে দেশটির নির্মাণ খাতে। এ খাতে প্রবৃদ্ধি কমেছে ৯৬ শতাংশেরও বেশি। সব বিবেচনায় এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরের অর্থনীতিতেই প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।