g ইকবাল খন্দকার
v
—নির্বাচন তো শেষ। এখন সারাদিন কী করেন?
—নখের গোড়ায় যে অমোচনীয় কালি লাগাইছিল, এইটা মোছার জন্য সারাদিন ঘষাঘষি করি।
v
—নির্বাচনী পোস্টারগুলা এখনও কিন্তু ঝুলতাছে। খিয়াল করছেন?
—খিয়াল করার কী দরকার! খিয়াল ছাড়াই চোখে পড়তাছে। মাঝেমধ্যে মাথায়ও বাড়ি খাইতাছে।
v
—নির্বাচনের আগে খাওয়াইলেও এখন তো প্রার্থীরা আর চা-বিস্কুট খাওয়ায় না। কষ্ট লাগে না?
—কষ্ট লাগে। তবে আমার জন্য না। চায়ের দোকানদারের জন্য।