বাগেরহাটে অবৈধভাবে বালু তোলায় লাখ টাকা জরিমানা

বাগেরহাটের মোল্লাহাট মধুমতি নদী থেতে অবৈধভাবে বালু তোলায় ভ্রাম্যমাণ আদালত একটি ড্রেজারসহ সাতজনকে আটক এবং এক লাখ টাকা জরিমানা করা করেছেন। শুক্রবার দুপুরে চরসিংগাতী এলাকার নড়াগাতী থানার চাপইল গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল চরসিংগাতী এলাকায় অভিযান চালিয়ে আটক ও জরিানা করেন। 

অনিন্দ্য মণ্ডল জানান, মধুমতি নদীতে ইউনুস চৌধুরী একটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছেন এমন খবর নিশ্চিত হয়ে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। আটক করা হয় অবৈধ ড্রেজার মালিক  ইউনুস চৌধুরীসহ সাতজনকে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা করেছে।

ইত্তেফাক/এসি