বাসাইল-কাঞ্চনপুর সড়ক
বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
বাসাইল-কাঞ্চনপুর সড়কের ছনকাপাড়া এলাকায় এলজিইডির আওতাধীন সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসাইল ও মির্জাপুর উপজেলার প্রায় ৩০ গ্রামের মানুষ। বৃহস্পতিবার বিকালে বন্যার পানির তীব্র্র সে াতে সেতুটি ভেঙে যায়।
স্থানীয়রা জানান, বুধবার বিকাল থেকে বাসাইল-নাটিয়াপাড়া সড়কের বিভিন্ন স্থান ডুবে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে বাসাইল-কাঞ্চনপুর সড়কের ছনকাপাড়ার সেতুটির নিচ দিয়ে পানির সে াতের তীব্রতা বেড়ে যায়। একপর্যায়ে বৃহস্পতিবার বিকালে সেতুটি হঠাত্ করে ভেঙে যায়।
সেতুটি ভেঙে পড়ায় বাসাইল ও মির্জাপুর উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া, ছনকাপাড়া, কাজিরাপাড়া, কোদালিয়াপাড়া, ফতেপুর, পাটদীঘিসহ প্রায় ৩০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
বাসাইলের উপসহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, ১৯৯২-৯৩ সালে ‘কেয়ার বাংলাদেশ’-এর আওতায় সাড়ে ১১ মিটার সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল। এ কারণে পানির সে াতে ভেঙে পড়েছে।
এ ব্যাপারে বাসাইল উপজেলা নির্বাহী অফিসারা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় এরইমধ্যে নতুন করে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। বন্যার পানি ঢুকে সেতুটি ভেঙে যাওয়ায় এ সড়ক দিয়ে বিকল্প ব্যবস্থায় জনসাধারণের চলাচলের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।