গুটি কলম তৈরিতে ব্যস্ত সময় পার

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

নার্সারিগুলোতে মালিক ও শ্রমিকরা গুটি কলম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। সাধারণত বৈশাখ-আষাঢ় গুটি কলম তৈরির উপযুক্ত সময়। যে গাছের ডালে গুটি করা হবে সে ডালের বয়স কমপক্ষে ছয় মাস থেকে দুই বছর হতে হবে।

গদাইপুর গ্রামের নার্সারি মালিক হাবিবুর রহমান জানান, এ বছর তার নার্সারিতে ৫০ হাজার গুটি কলমের চারা তৈরি করা হচ্ছে। পাইকগাছা উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার পাল জানান, করোনা সংক্রমণের এই সময়ে উচ্চমূল্যে শ্রমিক নিয়ে কলম তৈরি করতে হচ্ছে।