রাজশাহী ও রাজবাড়ীতে দুই জনকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর মোহনপুরে বৃহস্পতিবার গভীর রাতে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মোক্তার আলী (১৬) উপজেলার মৌগাছি ইউপির চাঁদপুর গ্রামের জয়নালের ছেলে। খবর পেয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব, মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ ও ওসি (তদন্ত) খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত শেষে জানা যাবে।

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, গোয়ালন্দে সুন্নত মোল্লা (৫০) নামের এক রিকশাচালককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তেনাপচা গ্রামের মৃত আকবর মোল্লার ছেলে। শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ উপজেলার উত্তর উজানচর মোশারফ মিয়ার ইটভাটা সংলগ্ন ডাইভেশন এলাকার ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চি?হ্ন আছে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহূত দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।