রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগতিতে বৃহস্পতিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় এক কৃষক লীগ নেতা নিহত হয়েছেন। নিহতের নাম মো. আলতাফউদ্দিন (৫৩)। তিনি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আনোয়ারুল হকের ছেলে ও উপজেলার বড়খেরী ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক।
চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন জানান, আলতাফ ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাযোগে লক্ষ্মীপুর থেকে নিজ এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে অটোরিকশার সামনে চালকের পাশের আসনে বসা আলতাফ অসাবধানতাবশত সড়কে ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।