তরুণীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর নগরীতে তরুণীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় নাজমুল হোসাইন নাঈম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে রংপুরের পীরগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামের এমদাদুল হক প্রধানের ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওসার বলেন, পুলিশের একটি টিম মামলাটি দায়েরের পর থেকে আসামিকে গ্রেফতার করতে মাঠে নামে। এর ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা থেকে ঘটনার মূলহোতা নাঈমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর মোবাইল ফোন, নগ্ন ভিডিও এবং স্থিরচিত্র উদ্ধার করা হয়েছে।