পলাশ (নরসিংদী) সংবাদদাতা
পলাশের ঘোড়াশাল পৌরসভার দুই জন কাউন্সিলরসহ নতুন করে আরো পাঁচ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে পলাশ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩২ জন হলো। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন। ওসি আরো জানান, করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত পাঁচ জনের বাসা লকডাউন করে তারা হোম আইসোলেশনে থাকবে।