জামালপুরের প্রবীণ সাংবাদিক মোশাররফ হুসেনের ইন্তেকাল

জামালপুরের প্রবীণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সাবেক জামালপুর সংবাদদাতা, জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম মোশাররফ হুসেন গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধ্যক্যজনিত রোগে ভোগছিলেন। ঐদিন রাত ১০টায় আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে তার জানাজা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে জামালপুরের রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পারবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।