নূরুল ইসলাম বাবুল স্মরণে আলোচনা সভা

গাজীপুর প্রতিনিধি

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুল স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার গাজীপুর মহানগরীর দিঘীরচালা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সোসাইটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল। বক্তব্য রাখেন সোসাইটির সদস্য আতাউর রহমান, খোরশেদ আলম, শফিকুল ইসলাম, আক্তার হোসেন, শামীম হোসেন, রিপন হোসেন প্রমুখ। এ সময় বক্তারা নূরুল ইসলাম বাবুলের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।