ইস্যু যখন বাড়িভাড়া

 

g ইকবাল খন্দকার

নতুন বছর কিন্তু শুরু হইয়া গেছে।

শুধু ‘জি ভাইজান’ বলে বসে থাকলে তো হবে না।

একদম ফাইজলামি করার চেষ্টা করবেন না।

নতুন বছর শুরু হইছে, অতএব বাড়িভাড়া বাড়ব।

সামনের মাস থেকে দুুই হাজার টাকা বাড়ায়া দিবেন। জানেন তো, জিনিসপত্রের দাম বাড়ছে।

চল্লিশ টাকার চাল এখন ষাইট টাকায়। জানেন এইটা?

জি ভাইজান।

তাহলে কি দাঁড়িয়ে থাকব।

করলাম না চেষ্টা।

তো এখন কী করতে হইব?

জিনিসপত্রের দাম বাড়ার সাথে বাড়িভাড়া বাড়ার সম্পর্ক কী?

চল্লিশ থেকে ষাইট। ঠিক আছে, বাড়িভাড়া বিশ টাকা বাড়ায়া দিমুনে।