চট্টগ্রামে পুলিশের অভিযানের পর যুবকের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে পুলিশের অভিযানের পর মারুফ নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতল মোড় মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। মৃত যুবক মাদক ব্যবসায়ী বলে পুলিশ দাবি করলেও এলাকাবাসীর অভিযোগ তাকে নির্যাতন করে মারা হয়েছে। এ ঘটনায় ডবলমুরিং থানার এসআই মোহাম্মদ হেলাল খানকে তাত্ক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে। ঘটনা তদন্তে সিএমপির ডবলমুরিং জোনের সহকারী কমিশনার ও ডবলমুরিং থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আসামি মারুফকে ধরতে বৃহস্পতিবার রাতে সাদা পোশাকে ঐ এলাকায় যান এসআই হেলাল। তাকে চিনতে না পেরে এক পর্যায়ে তার সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মারুফ। এক পর্যায়ে তার মা ও বোন এসে মারুফকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু করেন। হাতাহাতির এক পর্যায়ে মারুফ পালিয়ে যেতে সক্ষম হলেও তার বোন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন পুলিশ মারুফের মা ও বোনকে নিয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে যায়।       এদিকে পালিয়ে যাওয়া মারুফ তার মা ও বোনকে পুলিশ ধরে নিয়ে গেছে ভেবে তার চাচার বাসায় গিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে।

সিএমপির উপ-কমিশনার ফারুকুল হক সাংবাদিকদের বলেন, মারুফ একজন মাদক ব্যবসায়ী। অভিযানে গেলে তার মা ও বোন অজ্ঞান হওয়ার ভান করে। পুলিশ সদস্যরা তাদেরকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এর মধ্যে ঐ মাদক বিক্রেতা আত্মহত্যা করে