রেডজোন শিবচরে করোনা শূন্য থানা পুলিশ

মাদারীপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়ালোও রেডজোন শিবচরে করোনা শূন্য থানা পুলিশ।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা শুরু থেকেই জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধে কোন অভিজ্ঞতা না থাকলেও বিদেশে ও দেশে প্রচারিত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত কোভিড-১৯ নিয়ন্ত্রণ উপায় যেন অফিসার ফোর্স নিয়ে কোভিড-১৯ বিরুদ্ধে মাঠে নামে শিবচর থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ। কোন স্বাস্থ্য সরঞ্জাম পযাপ্ত না থাকলেও মনোবল ও সাহসকে পুঁজি করে জনসেবায় প্রতিটি গ্রামে ছুটে যায় পুলিশ। চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় সাধন করে জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে শুরুতে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা-প্রতিষ্ঠান ও হাট বাজারে সচেতনতামুলক মাইকিং ও লিফলেট বিতরণ করেন। জনগনকে করোনা ভাইরাসের ভয়াবহতা সর্ম্পকে ইউরোপ ও আমেরিকায় কি অবস্থা তার চিত্র পদর্শন করে জনগনকে অবগত করে ঘরে থাকতে অনুরোধ করেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে উৎসাহিত করেন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির সার্বক্ষণিক সব আদেশ নির্দেশ বাস্তবায়ন করেন। বিদেশ থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসীদের হোম-কোয়ান্টার নিশ্চিত করেন। পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরখায় থানায় আগত সব সেবা প্রার্থীদের সামাজিক দূরত্ব, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেন। অফিসার ফোর্সদের বসবাসের স্থানে স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে চলতে ফোর্স অফিসারদের নিয়মিত বিফিংয়ের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা হয়। শিবচর থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদসহ ৮৫ জন পুলিশ সদস্যদের ডিউটি কালে সামাজিক দূরুত্বের বিষয় প্রশাসনিক নির্দেশ অনুসরণ করতে সকলকে উদ্ধত্ত করে। পুলিশের মনোবল চাঙ্গা রাখতে বিনোদনের ব্যবস্থা করা হয়। 

এ ব্যাপারে মাদারীপুর জেলার সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুক্রবার (১৭ জুলাই) রাত ৭টা ৩ মিনিট পর্যন্ত মাদারীপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৩ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ঢাকায় পাঠানো নমুনা থেকে গত ২৪ ঘণ্টায় ১ শ ৫৯ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে এবং নমুনা প্রেরণ করা হয়েছে ১ শ ৩৯টি। জেলায় মোট নমুনা পাঠানো হয়েছে ৭ হাজার ৫৪টি এবং মোট ফলাফল প্রাপ্ত হয়েছে ৬ হাজার ৯ শ ১৫টি। চিকিৎসাধীন রয়েছেন ৩ শ ৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ৬ শ ৯০ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে পাঠানো প্রক্রিয়াধীন। গত ১৩ ও ১৪ জুলাই তারিখের সংগ্রহকৃত নমুনার ফল শুক্রবার পাওয়া গেছে। জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৩ জনে। এর মধ্যে সদর উপজেলায় ৪ শ ১৯ জন, শিবচর উপজেলায় ১ শ ৬৩ জন, রাজৈর উপজেলায় ২ শ ৯৬ জন এবং কালকিনি উপজেলায় ১ শ ৭৬ জন। শিবচর থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদসহ ৮৫ জন পুলিশ করোনা শুন্য বলে এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।