গাজীপুরের এক প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধর করে গুরুতর জখম এবং পরিবারের লোকজনকে খুন-জখমসহ হুমকির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছে গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় বসবাসরত কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের বাসিন্দা জাহিদুল ইসলাম হারিজ। অভিযোগে জানা গেছে, হারিজ গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বসবাসরত কিশোরগঞ্জের দরিদ্র ও কর্মজীবী শ্রমিক পরিবারের অধিকার নিয়ে কাজ করেন। সম্প্রতি অভিযোগকারী হারিজের ছোট ভাই প্রতিবন্ধী ব্যবসায়ী সাইফুল ইসলাম হিরণকে নগরীর ভোগড়া বাইপাস এলাকায় মারধর করে রাস্তার ওপর ফেলে রাখে যুবকরা। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ করেও প্রতিকার পায়নি বলে অভিযোগ করেন।