উ. কোরিয়ার নেতা কিমের বোনের বিরুদ্ধে দ. কোরিয়ার মামলা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও তার শীর্ষ সহযোগী কিম ইয়ো জংয়ের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ কোরিয়া।

জানা গেছে, দুই দেশের নেতৃত্বের মধ্যে যোগাযোগের হটলাইন সংযোগ বিচ্ছিন্ন করে যৌথ লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দেয় উত্তর কোরিয়া। এজন্য কিম ইয়ো জংকে দায়ী করে মামলা করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, সিউল ডিস্ট্রিক্ট কোর্টে কিম ইয়ো-জংয়ের বিরুদ্ধে সিউলভিত্তিক এক আইনজীবীর একটি অভিযোগ দাখিল হওয়ার পর মামলাটির তদন্ত শুরু হয়েছে।