করোনায় মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সমবায় ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন নিছার ((ইন্নালিল্লাহি....রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ৮টায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে।
পরিবার সূত্র জানায়, গত ২ জুলাই তার প্রথম করোনা পরীক্ষার ফলাফর নেগেটিভ আসে। পরে ৭ জুলাই দ্বিতীয়বার পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। এরপর থেকেই তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ইত্তেফাক/এসি