তথ্য পেতে আমাদের প্রথমেই ইন্টারনেটের ব্যবহার জানতে হবে

বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ , সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আমাদের জীবনে তথ্য

 

৩.কেন তথ্য খুঁজে পেতে, বোঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে ?       

উত্তর : তথ্য খুঁজে পেতে, বোঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করা জরুরী। তথ্য পেতে আমাদের প্রথমেই ইন্টারনেটের ব্যবহার জানতে হবে। কেননা তথ্য সংগ্রহ করতে ইন্টারনেটের নানান বিষয় যেমন— সার্চ ইঞ্জিন, সার্চ বার, তথ্য নির্বাচন ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা থাকা জরুরী। তা না হলে তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহে ব্যর্থ হবে। আবার তথ্য সংগ্রহকারী যদি সঠিক তথ্য ও তথ্যের গুরুত্ব অনুধাবন করতে না পারেন তবে তথ্য জানার কোনো সুফল পাওয়া যাবে না।

জানা তথ্য যদি সকলের নিকট বিনিময় করার প্রয়োজন হয় তবে তা অবশ্যই বিনিময় করতে হবে। তথ্য বিনিময়ের জন্য বিনিময় মাধ্যম যেমন— ইন্টারনেট, ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন ব্যবহার করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন। যদি তথ্য সংগ্রহকারী তথ্যের গুরুত্ব মূল্যায়ন করতে না পারেন তবে সে তথ্য ব্যবহার কোনো উপকারে আসবে না।

৪.তথ্য বিনিময় না করলে কী হতে পারে তা ব্যাখ্যা কর।                              

উত্তর : তথ্য বিনিময় হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে জানা তথ্য পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে আদান-প্রদান করা। তথ্য বিনিময় না করলে আমাদের স্বাভাবিক জীবনের নানান ক্ষতির সম্মুখীন হতে হয়। যেমন— যদি আবহাওয়াবিদরা বলেন যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে, কিংবা ঘূর্ণিঝড় হবে এবং এই তথ্যটি যদি বিনিময় তথা কাউকে জানানো না হয় তাহলে সমুদ্র উপকূলের মানুষ ছাড়াও অন্যান্য অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের ক্ষতি বৃদ্ধি পাবে। শুধু দুর্যোগই নয়, যদি দেশে কোনো রোগ বা আতঙ্কের কোনো ব্যাপার সৃষ্টি হয় তবে তা সকলের কাছে বিনিময় করা উচিত। যদি তা না করা হয় তবে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।