এসএসসি ২০২১ ব্যবহারিক প্রস্তুতি
মো. জাহিদুজ্জামান জাহিদ, শিক্ষক, পদার্থবিজ্ঞান
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।
প্রদর্শিত (চিত্র-১.৩) যন্ত্রটির নাম হচ্ছে স্লাইড ক্ল্যালিপার্স আর অপর নাম ভার্নিয়ার ক্যালিপার্স। একটি আয়তাকার ইস্পাতের দণ্ডের গায়ে দাগ কেটে স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল (MS) তৈরি করা হয়। প্রধান স্কেলের গায় চোয়ালযুক্ত একটি ছোট স্কেল পরানো থাকে, যাকে ভার্নিয়ার স্কেল (vs) বলে)। প্রধান স্কেলের এক প্রান্তে একটি চোয়াল (xy) এবং ভার্নিয়ার স্কেলের সাথে স্লাইডার (sd) যুক্ত একটি চোয়াল (PQ) থাকে যাকে স্ক্রু (S) দ্বারা সামনে পিছনে সারিয়ে আটকিয়ে রাখা যায়। চোয়ালদ্বয় ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালে বিভক্ত।
প্রদর্শিত (চিত্র-১.৪) আয়তাকার ঘনবস্তুটি হলো ম্যাচ বাক্স। আমাদের এর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে হবে।
প্রথমে দৈর্ঘ্য নির্ণয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল:
স্লাইড ক্যালিপাসের সাহায্যে পারিমাপ করতে চাইলে প্রথমে এই যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক (vc) এবং সমপাতন (v) সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাসের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক (vc)।
ভার্নিয়ার স্কেলে সাধারণত দশটি বা কখনো বিশটি দাগে ভাগ করা থাকে। ভার্নিয়ার স্কেলের দশ ভাগ প্রধান স্কেলের নয়টি ক্ষুদ্রতম ভাগের সমান হয়।
সুতরাং ভার্নিয়ার স্কেলের দশ ভাগ = প্রধান স্কেলের ক্ষুদ্রতম নয় ভাগ
= ৯ মিমি
:. ভার্নিয়ার স্কেলের এক ভাগ = ১০/৯ মিমি
= ০.৯ মিমি
ভার্নিয়ার ধ্রুবক, (vc) = (প্রধান স্কেলের ক্ষুদ্রতম একভাগ) - ভার্নিয়ার স্কেলের এক দৈর্ঘ্য ভাগের দৈর্ঘ্য)
= ১ মিমি ০.৯ মিমি
= ০.১ মিমি