এসএসসি পরীক্ষার প্রস্তুতি:ভূগোল ও পরিবেশ

                   কোনটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ?

দিলীপ কুমার রায়, সহকারী শিক্ষক

তালুক শাখাতী উচ্চবিদ্যালয়

লালমনিরহাট

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ২০২১সালের এসএসসি পরীক্ষার মানবিক বিভাগের প্রস্তুতির জন্য ‘ভূগোল ও পরিবেশের নৈর্ব্যক্তিক প্রশ্ন দেওয়া হলো এগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে  । 

১। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে ?

(ক) বায়ুপ্রবাহ    (খ) বায়ুরচাপ

(গ) বায়ুমণ্ডল     (ঘ) বায়ু

২। বায়ুমণ্ডলে কয় ধরনের উপাদান রয়েছে ?

(ক) ২         (খ) ৩       (গ) ৪      (ঘ) ৫

৩। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কতভাগ ?

(ক) ২০ ভাগ               (খ) ২১ ভাগ

(গ) ২২ ভাগ               (ঘ) ৭৬ ভাগ

৪। কোনটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ?

(ক) ট্রপোমণ্ডল           (খ) স্ট্রাটোমণ্ডল

(গ) মেসোমণ্ডল          (ঘ) তাপমণ্ডল

৫। ওজন গ্যাসের স্তর কোন স্তরে বেশী পরিমাণে আছে ?

(ক) স্ট্রাটোমণ্ডল            (খ) মেসোমণ্ডল

(গ) তাপমণ্ডল              (ঘ) এক্সোমণ্ডল

৬। তাপমণ্ডলের নিম্ন অংশকে কী বলে ?

(ক) তাপ বিরতি           (খ) মেসো বিরতি 

(গ) এক্সোমণ্ডল             (ঘ) অয়নমণ্ডল

৭। বৃষ্টিপাত কোন স্তর থেকে হয় ?

(ক) স্ট্রাটোমণ্ডল            (খ) ট্রপোমণ্ডল

(গ) তাপমণ্ডল              (ঘ) এক্সোমণ্ডল

৮। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী ?

(ক) স্পোরমিটার          (খ) হাইগ্রোমিটার

(গ) ফেরোমিটার          (ঘ) হাইড্রোমিটার

৯। নিচের কোনটি বারিপাত নয় ?

(ক) তুহিন (খ) কুয়াশা (গ) তুষার      (ঘ) ঝরনা

১০। কোনটি দ্বারা বৃষ্টিপাত পরিমাপ করা যায় ?

(ক) স্পোরমিটার          (খ) হাইগ্রোমিটার

(গ) বৃষ্টিমানযন্ত্র            (ঘ) হাইড্রোমিটার

১১। নিয়ত বায়ু কত প্রকার ?

(ক) ২ প্রকার               (খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার               (ঘ) ৫ প্রকার

১২। কোন ধরনের বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয়ে থাকে ?

(ক) পরিচলন বৃষ্টি        (খ) শৈল্যতক্ষেপ    

(গ) সংঘর্ষ বৃষ্টি              (ঘ) ঘূর্ণিবাতজনিত বৃষ্টি

১৩। মৌসুমী শব্দের অর্থ কী ?

(ক) ঋতু  (খ) সময় (গ) কাল (ঘ) মাস

১৪। কোন ভাষায় মৌসুম শব্দের অর্থ ঋতু ?

(ক)  ফারসী                (খ) আরবী

(গ) ল্যাটিন                (ঘ) ফরাসি

১৫। খামসিন স্থানীয় বায়ু কোথায় অবস্থিত ?

(ক) ফ্রান্স                 (খ) জার্মানী

(গ) ইরাক                (ঘ) মিসর

১৬। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হয় তাকে কী বলে  ?

(ক) স্থানীয়বায়ু               (খ) জলবায়ু 

(গ) মৌসুমীবায়ু              (ঘ) স্থলবায়ু

১৭। নিচের কোনটি অর্থকরি ফসল নয় ?

(ক) পাট                (খ) বাজরা

(গ) কফি                (ঘ) কার্পাস

১৮। ঋতুভেদে বায়ুর চাপের তারতম্যের জন্য কোন বায়ু উত্পন্ন হয়?

(ক) স্থানিয়বায়ু             (খ) স্থলবায়ু

(গ) জলবায়ু                (ঘ) মৌসুমীবায়ু

সুপ্রিয় বন্ধুরা, করোনা মহামারিতে তোমরা ঘরে বসে পড়াশোনা করো। সময় নষ্ট করবে না।