গোদাগাড়ীতে করোনা আক্রান্ত হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম কালাম (৩৩)। তিনি উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। 

কালাম রামেক হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) ভোর ৪টার দিকে মারা যান। 

হাসপাতাল সূত্রে জানা যায়, ৩০ জুন সাড়ে ৪টার দিকে করোনা পজিটিভ কালাম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রামেক হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে ভর্তি হন। এতোদিন তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। 

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃতের লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা ব্যবস্থা গ্রহণ করেছে।


ইত্তেফাক/এমএএম