সাদুল্লাপুরে ইজিবাইকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় আনোয়ারুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিকালে সাদুল্লাপুর-ঠুটিয়াপাকুর সড়কের উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারুল ইসলাম কুঞ্জমহিপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। তিনি কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বর আহসান হাবিব রিপন জানান, আনোয়ারুল ইসলাম  কুঞ্জমহিপুর এলাকায় একটি ঘরের টিনের বেড়া মাথায় নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঠুটিয়াপকুর থেকে ছেড়ে আসা মাদারহাটগামী একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। 

আরও পড়ুন: করোনা সনদ জালিয়াতির কথা স্বীকার করলেন ডা. সাবরিনা ও আরিফুল

ধাপরেহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রজ্জব আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ইজিবাইক ও তার চালক শুকুর আলীকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 

ইত্তেফাক/এএএম