ডুয়াল মনিটর সেটআপে স্ক্রিনের তিন দিকেই বেজেল বিহীন ডিজাইন, সাথে ওয়াই আকৃতির স্ট্যান্ড মনিটরটিকে দেখতে করেছে আকর্ষণীয়। মনিটরটির ৭৫ হার্টজের রিফ্রেশ রেট দিবে আরও ঝকঝকে ছবি; ডিসপ্লেতে সবকিছু দেখাবে নিখুঁত ও উজ্জ্বল। কোনো ধরণের মনিটর ল্যাগ বা গোস্টিং এফেক্ট ছাড়াই এর রিফ্রেশ রেট বিনোদনে অসাধারণ অভিজ্ঞতা দিবে। মনিটরটিতে স্ক্রিন টিয়ারিং ও স্টাটারিং কমিয়ে আনতে মনিটর ও গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেট সমন্বয় করবে এএমডি রেডিয়ন ফ্রিসিঙ্ক। কোনো বাধা ছাড়াই যা ব্যবহারকারীদের মুভি দেখার কিংবা গেম খেলার উন্নত অভিজ্ঞতা দিবে এবং দ্রুততম অ্যাকশন দৃশ্যকে করে তুলবে হবে আরও ঝকঝকে।
এছাড়াও, এর কালার সেটিং ও ইমেজ কন্ট্রাস্ট দৃশ্যকে করবে আরও উজ্জ্বল, তাই অন্ধকারে লুকিয়ে থাকা শত্রুও সহজে দেখতে পাবেন গেমাররা। মনিটরটির গেম মোডের কারণে যেকোনো গেম নিখুঁত ডিটেইল সহ স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে।
এ মনিটরের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর উন্নত প্রযুক্তির আই কমফোর্ট প্রযুক্তি, যা চোখের অস্বস্তি কমিয়ে আনবে এবং অনেকক্ষণ কমিপউটারে কাজ করাকে সহজ করে তুলতে। এর ফ্লিকার-ফ্রি টেকনোলজি ক্লান্তিকর ও বিরক্তিকর স্ক্রিন ফ্লিকার দূর করে এবং আই সেভার মোড নীল আলোর নিঃসরণ হ্রাস করে। মনিটরটির সহজ ব্যবহারে এইচডিএমআই এবং ডি-সাব পোর্টের
মাধ্যমে অনেকগুলো ডিভাইস সরাসরি এর সাথে যুক্ত করা যাবে। মনিটরটি সহজে দেয়ালেও লাগানো যাবে। গেমার ও কমিপউটার ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ ব্যবহার উপযোগী মনিটরটির বাজার মূল্য মাত্র ১০,৫০০ টাকা।