ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
সর্বজনীন স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ফুলবাড়ী শাখা তেল গ্যাস জাতীয় কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনসহ প্রতিবাদ সভা হয়েছে। ফুলবাড়ী শাখা তেল গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে শনিবার বেলা ১১টায় নিমতলা মোড়ে মানববন্ধনসহ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। বক্তব্য রাখেন তেল গ্যাস জাতীয় কমিটির অন্যতম সদস্য হামিদুল হক, ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি জয়প্রকাশ গুপ্ত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিকদার প্রমুখ।