দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
দেবীগঞ্জ প্রজনন বীজ উত্পাদন কেন্দ্রে (কৃষি ফার্ম) এবার বারী-১ জাতের ঝিঙা চাষে বেশ সাফল্য এসেছে। কেন্দ্রটি ১০ শতক জমিতে বারী জাতের ঝিঙা চাষ করেছে অর্গানিক পদ্ধতিতে। কোনো প্রকার রাসায়নিক সার ও স্প্রে ব্যবহার না করে জৈব সার ও পোকা দমনে ফাঁদ ব্যবহার করা হয়েছে। ঝিঙা থেকে নেওয়া বীজ কৃষকদের মধ্যে বিনা মূল্যে সরবরাহ করবে। দেবীগঞ্জ প্রজনন বীজ উত্পাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মহিউদ্দীন বলেন, কীটনাশক ছাড়াই শাকসবজি উত্পাদন করতে হবে। পুষ্টিগুণ রক্ষার্থে শাকসবজি চাষে জৈব সার ব্যবহার করতে হবে।