চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকা থেকে শুক্রবার রাতে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ওলাচিং চাকমা উখিয়া এলাকার মনখালী গ্রামের ছায়ামং চাকমার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার এসআই আবু আফছার ভূইয়া অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে পাঠানো হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।