মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালী উপজেলায় আরো দুই পুলিশ সদস্যসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭১ জন। এ উপজেলায় দুই জন মৃত্যুবরণ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ ১২ জনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭১ জন। মোট নমুনা সংগ্রহ করা হয় ৬০৫ জনের।