কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
উপজেলায় নতুন করে পুলিশ সদস্যসহ আরো চার জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে কোটালীপাড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। এর মধ্যে ১১৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন একজন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পিঞ্জুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের দুই জন ও কোটালীপাড়া থানার দুই জন পুলিশ সদস্যসহ মোট চার জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে শুক্রবার রাতে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। তারা হোম আইসোলেশনে চিকিত্সাধীন রয়েছে।