এই সময়ের ছড়া

বাড়ে

জাকির হোসেন কামাল

 

পানি বাড়ে প্রতিদিন

তিস্তা ও ধরলায়,

সম্পর্কে বাড়ে ক্লেদ

তেতো যেন করোলায়।

 

পানি বাড়ে ঘাঘট আর

করতোয়া যমুনায়,

করোনার রোগী বাড়ে

প্রতিদিন নমুনায়।

 

লুণ্ঠনও বাড়ে যদি

নিভৃতে নীরবে,

অসহায় জনতার

হাতে আর কী রবে?

 

অনাচারও বেড়ে গেলে

মানবতা ছেড়ে যায়,

বন্যার পানি যেন

হুহু করে বেড়ে যায়।

 

সু-আচার সমাচার

যত বলি আজ যে,

তবু কেন সীমাহীন

লোভ বাড়ে রাজ্যে?