করোনা টেস্ট বাড়ানো প্রয়োজন

সীমিত পরিসরে অনেক দেশেই লকডাউন শিথিল করা হলেও আতঙ্ক এখনো মানুষের পিছু ছাড়ছে না। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়? গত ৮ মার্চ আমাদের দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তখন থেকেই ক্রমাগত আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। উদ্বেগের বিষয় হলো, করোনা টেস্ট ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। মে মাসে ৫২টি ল্যাবে যে সংখ্যক করোনা নমুনা পরীক্ষা হয়েছিল, এখন ৭৯টি ল্যাবেও প্রায় একই সংখ্যক নমুনা পরীক্ষা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফলোআপ পরীক্ষা বন্ধ, নমুনা পরীক্ষার ফি নির্ধারণ, বন্যা ও অপ্রয়োজনীয় নমুনা সংগ্রহ হ্রাস—এ চারটি কারণে মূলত নমুনা সংগ্রহ কমেছে। একটা বিষয় আমাদের জানা উচিত এবং তা হলো—করোনা টেস্ট সংখ্যা বৃদ্ধি করোনা সংক্রমিত রোগী  বৃদ্ধি সংখ্যার সমানুপাতিক অর্থাত্ যত বেশি করোনা নমুনা পরীক্ষা হবে তত বেশি করোনা সংক্রমিত রোগী শনাক্ত হবে। তাই সংশি­ষ্ট কর্তৃপক্ষ যেন আরো বেশি মানুষকে করোনা পরীক্ষার আওতায় এনে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন, তার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।  

মো. নাজমুস সাকিব

শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া