আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

১৯ জুলাই ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ৪ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৭ জিলকদ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ১। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: মুক্তা ও রুবী।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রয়োজনে আত্মীয় কারো সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন।               

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দিনটি শুভ সম্ভাবনাময়। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিলেই ভালো করবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।