ম্যানচেস্টারে বৃষ্টির দাপট

আর্চারকে জরিমানা ও সতর্কবার্তা

 স্পোর্টস রিপোর্টার

আরও কঠিন শাস্তি হতে পারে বলেই অনুমান করছিলেন। অনেকে মনে করছিলেন, তৃতীয় টেস্টেও না খেলা হতে পারে জোফরা আর্চারের। তবে আপাতত অল্পের ওপর দিয়ে পার পেয়েছেন আর্চার। তাকে জরিমানার পাশাপাশি লিখিতভাবে সতর্ক করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ইসিবি জরিমানার পরিমান জানায়নি।

এদিকে আর্চারকে ছাড়া চলতে থাকা ম্যানচেস্টার টেস্টে আবারও হানা দিয়েছে বৃষ্টি। সকাল থেকে বৃষ্টির কারণে গতকাল তৃতীয় দিনে এক বলও খেলা হয়নি। এই টেস্টে আগে ব্যাট করা ইংল্যান্ড ৯ উইকেটে ৪৬৯ রান করে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে আগের দিনই ৩২ রান তুলতে ১ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের ঠিক আগের দিন দলের নিয়ম ভঙ্গ করে হোটেল ছেড়ে বেরিয়েছিলেন আর্চার। সে জন্যই এই টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।