রাউজানে প্রাইভেটকারের চাপায় আকাশ দে (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের চারা বটতল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মুহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, আকাশ দে চারা বটতল এলাকায় সড়ক পারাপারের সময় রাঙ্গামাটি অভিমুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার (চট্টমেট্টো-গ ১২-০৯৫৭) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
জানা যায়, নিহত আকাশ দে রাঙ্গামাটি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ মনোরঞ্জন চেয়ারম্যানের বাড়ীর দুলাল দের পুত্র।
রাউজান হাইওয়ে থানার ওসি মো. সালেহ আহমেদ ইত্তেফাককে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এই ঘটনায় কার এবং কার চালককে আটক করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ