বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ে সিলিংফ্যানে বিদ্যুত্ সংযোগ স্থাপনকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্রের নাম মোতাসিম বিল্লাহ। সে দুধঘাটা এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া ও দুধঘাটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লার ছেলে। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিওধারা এলাকায়।জানা গেছে, মোতাসিম বিল্লাহ তার রুমে নতুন সিলিংফ্যানে বিদ্যুত্ সংযোগ স্থাপন করার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে মোগরাপাড়া চৌরাস্তার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।