করোনাকালে স্কুলে পরীক্ষা নেওয়ায় জেলজরিমানা

প্রতিনিধি গাজীপুর

গাজীপুরে সরকারি নির্দেশ অমান্য করে পঞ্চম ও অষ্ঠম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অভিযোগে মহানগরীর কোনাবাড়ি জরুন ন্যাশনাল স্কুলের মালিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী স্কুল শিক্ষিকাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই অপরাধে কোনাবাড়ী হরিণারচালা এলাকায় অরবিট অ্যাডু কেয়ার স্কুলের প্রধান শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা এবং অক্সফোর্ড মাইলস্টোনের শিক্ষক রবিন হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ এ কারাদণ্ড প্রদান ও জরিমানা আদায় করেন।

গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, স্কুলের মালিক ও শিক্ষক করোনার ভয়াবহতা জেনেও শিশুদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে।