আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা ভাইরাসের বিস্তার মোকাবিলার জন্য জীবন বাজি রেখে কাজ করে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। করোনাযুদ্ধে সম্মুখভাবে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্তের সংখ্যা যেমন প্রতিদিন বাড়ছে, তেমনি আক্রান্তদের মধ্যে থেকে অর্ধেকেরও বেশি সদস্য সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করে সেবামুখী কার্যক্রম অব্যাহত রেখেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে বাহিনীতে আক্রান্ত হয়েছে চার জন। এ বাহিনীতে এই পর্যন্ত সর্বমোট আক্রান্ত ৯০৭ জন। আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ১৬ জন, ব্যাটালিয়ন আনসার ৩৩৫ জন, মহিলা আনসার তিন জন, সাধারণ আনসার ৫১২ জন, কর্মচারী ছয় জন, ভিডিপি সদস্য ১৫ জন, বিশেষ আনসার চার জন, উপজেলা প্রশিক্ষক সাত জন, উপজেলা প্রশিক্ষিকা দুই জন, হিল আনসার চার জন এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার তিন জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৪৩০ জন। এ বাহিনীর বিভিন্ন থানা/ ক্যাম্প/ হোটেল/ হোম কোয়ারেন্টাইনে আছেন ২২৫ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ১৮৯ জন সদস্য। করোনায় আক্রান্ত হয়ে এ বাহিনীর এক কর্মকর্তাসহ পাঁচ জন সদস্য প্রাণ হারিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি