ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ, সোনারবাংলা ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ, মাইডাস ফাইন্যান্সিং ২.৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫০ শতাংশ বোনাস, প্রভাতী ইন্স্যুরেন্স ১২ শতাংশ নগদ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ, এশিয়া ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস, রূপালী ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ, গ্রামীণফোন ১৩০ শতাংশ নগদ (অন্তর্বর্তী) এবং রিপাবলিক ইন্স্যুরেন্স ৭ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিগুলো। এর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৬ সেপ্টেম্বর, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২৫ অক্টোবর, মাইডাস ফাইন্যান্সিংয়ের ২৫ আগস্ট, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৫ সেপ্টেম্বর, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২ সেপ্টেম্বর, এশিয়া ইন্স্যুরেন্সের ২০ সেপ্টেম্বর, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের ২৮ সেপ্টেম্বর, রূপালী ইন্স্যুরেন্সের ১ সেপ্টেম্বর এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের এজিএম আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।